amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপ বরাবরই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করে থাকেন। এবারও শীতবস্ত্র বিতরণে তাদের তেমন একটি উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে । প্রকৃত শীতার্থ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেন আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের দায়িত্বশীলরা।

শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের আগত প্রতিনিধিদের কাছে প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সিনিয়র এডমিন মকবুল হোসেন হানিফ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তোফাজ্জল হোসেন চৌধুরী সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং মাঠ পর্যায়ে কাজ করা সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেন মুসু বলেন, আমরা চেষ্টা করি সবসময় ব্যতিক্রম উদ্যোগের মাধ্যমে আমাদের সেবাগুলো মানুষের খুব কাছে পৌঁছে দিতে। যেন প্রকৃত শীতার্থ মানুষের আমাদের এই সেবা পায়। এতে আমাদের সংগঠনের কতটুকু প্রচার প্রসার হবে সেটা নিয়ে আমরা কখনোই ভাবিনা। কারণ আমাদের মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা। তাই বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। যেন প্রকৃত ব্যক্তিরা আমাদের এই সেবা থেকে বঞ্চিত না হয়। পরে তিনি যারা এসকল সামাজিক কাজে অর্থ,শ্রম,পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে নানান দুর্যোগে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড করে আসছেন। নিজ উপজেলার পাশাপশি বিভিন্ন জেলার প্রাকৃতিক দূর্যোগেও তারা এগিয়ে জান সমান তালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।