amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আবারও দাম বেড়েছে সয়াবিন তেল ও চিনির 

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
নভেম্বর ১৭, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সয়াবিন তেল ও চিনির বর্তমান বাজারে চলমান সংকটের মধ্যে ই দাম বৃদ্ধি হলো নিত্যপ্রয়োজনীয় এই দুটি দ্রব্যের। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বাড়ােনা হয়েছে।

গতকাল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায় এবং বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জানায়।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর হবে। গতকাল পর্যন্ত ১ লিটারের বোতলজাত সয়াবিন দাম ছিল ১৭৮ টাকা, ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৮৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল ছিল ১৫৮ টাকা।

নতুন মূল্য অনুযায়ী ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায়, ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৯২৫ টাকায় এবং ১৪ টাকা দাম বাড়িয়ে খোলা সয়াবিন তেলের দাম করা হয়েছে ১৭৩ টাকা।

অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনির বর্ধিত মূল্য ১০৮ টাকায় বিক্রি হবে। যার আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা। এ ক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।