amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আলকোজ বিএনপির উদ্যোগে খতমে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

‎বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত আলকোজ বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎গত কাল বৃহস্পতিবার (১লা জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের আলকোজে আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম এর সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনী’র উপর আলোকপাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুবাই আহবায়ক কমিটির সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু)।

‎প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সংগ্রামী রাজনৈতিক জিবনীর উপর বক্তব্য রাখেন দুবাই বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হুমায়ূন কবীর (সুমন)।

‎উক্ত খতমে কুরআন দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোজ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ (রাকিব), সহ সভাপতি মোঃ রাজন মিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন,যুগ্ম সম্পাদক ওসমান গনী বাদশা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সহ আল কোজ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

‎মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

‎উক্ত দোয়া মাহফিলে দুবাই বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।