amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

খলিলুর রহমান, ইবি প্রতিনিধি:
ডিসেম্বর ১৪, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, এদিন সকাল দশটায় দিকে প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচি থেকে একটি শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসস্থ স্মৃতিসৌধে গিয়ে পুস্পস্তবক অর্পণে মিলিত হয়।

এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।

এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সংবাদিক সংগঠন পর্যায়ক্রমে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, এর আগে ১৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল’ ও শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।