চট্টগ্রাম ফটিকছড়িতে উত্তর রাঙ্গামাটিয়া খেলোয়াড় সমিতি কর্তৃক আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর (শুক্রবার) বিকালে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন করেন পৌরসভা কৃষক লীগের সভাপতি হাসান মুহাম্মদ মহসিন।
স্থানীয় আবু বক্কর চৌধুরীর সভাপতিত্বে ও মোহররম আলীর সঞ্চাল্পনায় খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড.সালামত উল্লাহ চৌধুরী শাহীন। বিশেষ অতিথি ছিলেন- পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন আল রাকিব, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- এমদাদুল ইসলাম, মোহাম্মদ জোহা, আলাউদ্দীন, ওয়াহেদ আহমেদ রাজন, এরশাদ, ইকবাল, এমরান, রুবেল, রাশেদ আলম, মোরশেদ সহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

