amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ওয়াদুদ ভূইঁয়ার গাড়িবহরে হামলার মামলায় ফটিকছড়ি প্যানেল চেয়ারম্যান গৌতম বড়ুয়া কারাগারে!

ডেস্ক নিউজ:
নভেম্বর ২৯, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের সাবেক সভাপতি এবং পাইন্দং ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান গৌতম সেবক বড়ুয়া কে আটকের পর কারাগারে প্রেরণ করেছে পুলিশ। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) তার নিজ বাড়ি থেকে তাকে আটকের পর পরেরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহামুদুল হক জানান- খাগড়াছড়ি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরের হামলার মামলায় গৌতম মেম্বারকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন- গৌতম মেম্বারকে আটকরে পর খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়ার গাড়ি বহরে হামলার মামলায় কারাগারে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।