আজ (১৯ জুলাই) বুধবার বাদে আসর হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১৩২নং শাখা ও ১৭৮ নং হাজীপাড়া শাখার সম্মিলিত উদ্যোগে অক্সিজেন নয়ারহাট কুয়াইশ সংযোগ রোডস্থ অনন্যা স্কয়ারে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
চবি গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জালাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আব্দুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী প্রমুখ।
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মুহম্মদ ফোরকান মিয়া।
মাহফিলে বক্তারা বলেন,কারবালা মুসলমানদের অসত্য ও অন্যায়ের পক্ষে আপোষ না করে সত্য ও ন্যায়ের পক্ষে অনঢ় থাকার শিক্ষা দেয়। ইমাম হোসাইন (রাঃ) তাঁর পরিবারবর্গ ও সাথীদের নিয়ে কারবালা প্রান্তরে জীবন উৎসর্গের মাধ্যমে মুসলমানদের এ শিক্ষা দিয়ে গেছেন। যা মুসলমানদের আজীবন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা যোগাবে।
পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

