amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কোনো প্রকার তথ্য ফাঁস হয়নি, আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে: ডিজি

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ৯, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আমাদের সার্ভারে কোনো প্রকার তথ্য ফাঁস হয়নি। আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।

রোববার (৯ জুলাই) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠান আমাদের এনআইডি সার্ভার থেকে সেবা নেয়। তাদের কারও কাছ থেকে তথ্যফাঁস হতে পারে। যাদের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, আমরা তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে, তাদের সার্ভিস বন্ধ করে দেব এবং আমরা চুক্তি বাতিল করব।

তিনি বলেন, এনআইডি সার্ভার থেকে কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এনআইডি সার্ভারের সঙ্গে অন্য কোনো সার্ভারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া আমরা আমাদের সাইটে অ্যাবনরমাল হিট পাইনি।

এ কে এম হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। থার্ডপার্টির মাধ্যমেও তথ্যফাঁস হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্টনারদের সাইট অডিট করব। আইসিটি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি করাব। এরপর ব্যবস্থা নেব।

এ সময় এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, এনআইডির সার্ভার হ্যাক হয়নি। সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সার্ভার হ্যাক হতে পারে। এনআইডির সার্ভারে কোনো হুমকি নেই।

সূত্র: দৈনিক সাহস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।