তরিকত ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ গ্লোবাল শাখা সুন্দরপুরের নবনির্বাচিত (২০২৫-২০২৭) মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয় হেলাল উদ্দিন। সেক্রেটারি নির্বাচিত হয় আবু বক্কর সিদ্দিকী। এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় রাশেদুল ইসলাম ও অর্থ সম্পাদক সাকিবুল হাসান সবুজ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি লেলাং ইউনিয়নের বাগান বাড়ি এডভ্যাঞ্চারে কাউন্সিল অনুষ্ঠান ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের পরবর্তী সময়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গ্লোবাল শাখা সুন্দরপুরের সাবেক সভাপতি সাহাব উদ্দিন বাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার অর্থ সম্পাদক অধ্যাপক মহিদ্দীন চৌধুরী ও সুন্দরপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আজিজুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা গিয়াস উদ্দিন, দিদারুল আলম সহ সুন্দরপুর ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুন্দরপুর ইউনিয়নের স্কুল এবং মাদরাসা পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে বক্তারা গাউসিয়া কমিটির সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করে এবং সংগঠনের কাজকে আরো গতিশীল করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।

