amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চট্রগ্রামে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ১৭, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গরুর রশি ও মুগুর চুরি নিয়ে কথা কাটাকাটির জেরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবেশীর হামলা ঘটনাস্থলেই মোঃ জালাল (২২) ও কামাল (১৮) নামের দুই ভাই নিহত হন। এছাড়া আরও ৪ ব্যক্তি আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম খুরুশিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শফিকুল ইসলাম (৬০) ও খুরশেদ (৩২)। তারা সম্পর্কে বাবা ও ছেলে। তারা একই ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মধ্য পাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, গবাদিপশুর রশি ও খুঁটি গাড়ার মগুর নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো চুরির আঘাতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। এই ঘটনায় আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি।
লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং শনিবার ময়না তদন্ত হবে বলেও জানান ওসি ওবায়দুল।

স্থানীয় সুত্রে জানা গেছে, একপক্ষের গবাদিপশুর গরুর রশি ও খুঁটি গাড়ার মুগুর হারিয়ে যায়। পরে রশি ও মগুর চুরি করেছে এমন সন্দেহে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে তুমুলঝগড়া শুরু করে উভয়পক্ষ। এরই জের ধরে দাড়ালো চুরির আঘাতে ঘটনাস্থলে দুইজন নিহত ও চারজন আহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।