amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবি আবৃত্তি সংসদের সভাপতি রকি, সাধারণ সম্পাদক রিয়াজ 

জবি প্রতিনিধি:
নভেম্বর ১৬, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি ) আবৃত্তি সংসদের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পর্ষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ এহসানুল হক রকি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম।
১৬ নভেম্বর (বুধবার ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, সাদিকা নিসা ও সাজিয়া ইফফাত। যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, আব্দুল্লাহ আলম নুর ও মঈন আল মুবাশ্বির।  সাংগঠনিক সম্পাদক হিসাবে বেনজির আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে রিদুয়ান ইসলাম, কর্মশালা সম্পাদক হিসাবে শিউলী আক্তার, দপ্তর সম্পাদক আতিক মেজবাহ লগ্ন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, এবং অনুষ্ঠান সম্পাদক অনামিকা গাইন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে. এম. সুজাউদ্দিন, সদ্য বিদায়ী সভাপতি মো. জহির উদ্দীন এবং সাধারণ সম্পাদক নাসুহা নুহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।