জামালপুর সদরের কেন্দুয়া কালীবাড়ী স্টেশন সকল আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্মেপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুর তিনটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এদিকে ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেও তারা অনড় থাকে। পরে জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিঃ মোজাফফর হোসেন উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, আওয়ামীলীগ নেতা শেখ ফখরুল ইসলাম পিন্টু, ফখরুল আলম লিটু, যুবলীগ নেতা সোয়ালমান কবির জনি প্রমুখ । বিক্ষোভ সমাবেশে এলাকার সহস্রাধিক লোকজন অংশগ্রণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

