amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের আমির গ্রেফতার

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ১৩, ২০২২ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার হঠাৎ এক ভিডিও বার্তা অজ্ঞাত স্থান থেকে দলটির আমির শফিকুর রহমান ১০ দফা দাবি ঘোষণা করেন। এ সময় আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিলের কর্মসূচী ঘোষণা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।