amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৪

স্টাফ রিপোর্টার:
জুলাই ২২, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির ছত্রকান্দায় ভান্ডারিয়া থেকে বরিশালগামী বাস পুকুরে পড়ে শিশুসহ অন্তত ১৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

তিনি জানান, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আহত একজন যাত্রী জানিয়েছেন, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।