amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ৫৩তম সমাবর্তনে স্বর্ণপদক পেলো ১৩১ জন

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৯, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান স্বরুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৩১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে শনিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাদের এই পদক প্রদান করেন।

উল্লেখ্য, ৫২তম সমাবর্তনে ৯৮টি, ৫১তম সমাবর্তনে ৯৬টি, ৫০তম সমাবর্তনে ৯৪টি, ৪৯তম সমাবর্তনে ২৯টি এবং ৪৮তম সমাবর্তনে ৩৩টি স্বর্ণপদক দেওয়া হয়। ফলে এবারই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণপদক দেওয়া হয়েছে।

এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

সকাল ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিটিউয়েন্ট কলেজের অধ্যক্ষ ও ইনস্টিটিউটের পরিচালকদের অংশগ্রহণে সমাবর্তন শোভাযাত্রা কার্জন হল থেকে শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ১২ টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল এবারের সমাবর্তনে বক্তা হিসেবে রয়েছেন। তাকে সম্মানসূচক ডক্টরেট (ডক্টর অব লস) ডিগ্রি প্রদান করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।