amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলকে শক্তিশালী করতে নারী নেতৃত্বের সক্রিয় ভূমিকা দরকার: গোলাম আকবর

রাউজান প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার চট্টগ্রামের দক্ষিণ রাউজানের পাঁচ ইউনিয়নের মহিলা নেত্রীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মহিলা নেত্রীরা। রোববার (১৮জানুয়ারি) বিকেলে নগরীর বিভারলি হিলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফারহানা আক্তার চৌধুরী।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসীম।

সভায় বক্তারা নারী নেতৃত্বের সক্রিয় ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সর্বজন নাসিম উদ্দিন চৌধুরী, সেলিম নুর, কমলেন্দু শীল, দিদারুল আলম, আনোয়ার হোসেন, এডভোকেট ফারহানা আক্তার চৌধুরী, আজাদ আক্তার নাসরিন, পেয়ারু বেগম, মেহুরুন্নেসা রানী, নার্গিস আক্তার, রেশমিন আক্তার, মিনু আক্তার, শাহেদা বেগম, লিমা আক্তার, শাহনাজ আক্তার, মুন্নি আক্তার, সালমা আক্তার, রাশেদা বেগম, জুলেখা বেগম, শেলী আক্তার, কোহিনুর বেগম, যমুনা বেগম, রেহানা আক্তার, বানু আক্তার, ওয়াহিদ সুলতানা, নুরনাহার বেগম, কামরুন নাহার, সখিনা বেগম ও পারুল আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।