amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি::
জুলাই ১৯, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সেলিম রেজা বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তাঁর মেয়ের জামাই আব্দুল মজিদ (৪০) আহত হন। আহত আব্দুল মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মিঠু হোসেন জানান, সেলিম রেজা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মাছ বহন করা একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা নিহত হন।

সেলিম রেজার আরেক মেয়ের জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য আজ সকালে শ্বশুর সেলিম রেজা ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন। পথে সুজনসখী এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে শ্বশুর সেলিম রেজা মারা যান।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সেলিম রেজার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।