ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে এক শিক্ষার্থী নকলসহ হাতেনাতে ধরা পড়েছেন। জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল চলাকালে এ ঘটনা ঘটে।
রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বিভাগের ‘সামাজিক চিন্তা ও রাজনৈতিক পদ্ধতি’ ২০৫ নং কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা হলে উপস্থিত শিক্ষার্থীসূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. সাইমা আফরোজ তন্নী, নকল সীটপত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিপোনুজ্জামানের সম্মুখে দৃষ্টিগচর হয় এবং তৎক্ষণাৎ শিক্ষার্থীর খাতা নিয়ে নেন। আনুমানিক আধা ঘণ্টা পর আবার ঐ শিক্ষার্থীকে খাতা ফেরত দেন এবং সর্তক করে দেন এমন কাজ যেন আর কখনও না করে।
পরে সহকারী অধ্যাপক মমতা মোস্তারী শ্রেণীকক্ষে উপস্থিত হলে, খাতা নিয়ে নেন এবং সেই সঙ্গে শ্রেণীকক্ষ ত্যাগ করতে বলেন। পরক্ষণে ঐ শিক্ষার্থী শ্রেণীকক্ষ ত্যাগ করে।
এবিষয়ে সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান বলেন, মেয়েটি নকল করার উদ্দেশ্য চিরকুটি বের করে এবং ধরা পড়ে। কিন্তু প্রশ্ন, খাতা ও চিরকুট মিলিয়ে কিছু অংশ মিল পাই যা অতি নগন্য।
এ ব্যাপারে মমতা মোস্তারী বলেন, আজকে একটা মেয়ে শিক্ষার্থীর নকল ধরা পড়েছে। যেহেতু তার খাতার সাথে আংশিক মিল পাওয়া গেছে, তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে মেয়েটাকে আজকের পরীক্ষা দিতে দেয়া হবে না। তার খাতা বাতিল করা হয়েছে। পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক শ্যাম সুন্দর সরকারের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থী সাইমা আফরোজ তন্নী বলেন, মমতা মোস্তারী ম্যাম এসে আমার খাতা কেড়ে নেন এবং পরবর্তীতে রিটেক পরিক্ষা দিতে বলেন। আমি পরক্ষণেই শ্রেণীকক্ষ ত্যাগ করি।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক শ্যাম সুন্দর সরকারকে ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

