নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন শাওন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুজ জামান সাকিব।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত গাজীপুর জেলার সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির আগামী ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাজ্জাদ হোসেন অনিক। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সানজিদা আহমেদ এবং তুহিন লাট।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ণা সিংহ পুরকায়স্থ ,শরিফুল ইসলাম ,মোঃ আসাদুজ্জামান সজল। এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আহমাদ উমাইর
,মাহমুদুল হাসান দ্বীপ এবং মোঃ সাইফ আল সানি জিসান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ এবং লিমন হোসেন ,অর্থ সম্পাদক দেওয়ান নাঈমুর রহমান, আতিক হাসান ,দপ্তর সম্পাদক মোঃ আমিনুর রহমান, কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মোস্তফা ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিহা খানম লিছা এবংইসরাত জাহান শর্মী।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুন নাহার শাম্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসনিমা আক্তার আনিকা ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর কবির।
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুজ জামান সাকিব বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গাজীপুর জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। ক্যাম্পাসে নানাবিধ উন্নয়নমূলক কাজের নজির রেখে আসছে আমাদের সংগঠন। এরই ধারাবাহিকতায় আমাদের সকল কাজের গতি নতুন কমিটির মাধ্যমে আরও বহুগুণ বাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
নবনির্বাচিত সভাপতি সভাপতি সাহাদাত হোসেন শাওন বলেন, সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। কমিটির মাধ্যমে আমরা সবাইকে সাথে নিয়ে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাবো। কিভাবে, কি করে সংগঠনের সাবেক, বর্তমান সকলের কল্যাণে কাজ করা যায় ও সংগঠনকে আরো নান্দনিক ভাবে সাজানো যায়, গতিশীল করা যায় সেই বিষয়ে নানাবিধ পদক্ষেপ নিবো ইনশাআল্লাহ।

