amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে: কাদের

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ১২, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগেরও এক দফা দাবি রয়েছে। সেই এক দফা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার ( ১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের  বলেন, বিএনপি এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হবে। শেখ হাসিনা নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যে নেত্রীর সততাকে পছন্দ করে, যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে—তিনি সারা রাত জেগে মানুষের কথা ভাবেন। রাত ২টায় ফোন করেও যাকে পাওয়া যায়। আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আগেও জনগণ ছিলো না। এখনও নেই। দেশে-বিদেশে তারা যতই নালিশ করুক না কেন, আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজমসহ আরো অনেকে।

 

সূত্র: দৈনিক সাহস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।