amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সকে মরন কামড় দিতে প্রস্তুত মরক্কো

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বর ১৫, ২০২২ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপ্নের মত বিশ্বকাপ কাটানো মরক্কোর কাছে বিশ্বকাপের সেমিফাইনালটা একেবারে অন্যরকম। আগেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে তারা। এছাড়াও দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে সেমিফাইনাল খেলার কৃতিত্বও দেখায় মরক্কো।

এবার প্রথম আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফাইনালে খেলতে চায় আফ্রিকার সিংহরা। সে লক্ষ্যেই দুর্দান্ত একাদশ নিয়েই মাঠে নামছে তারা। স্পেন পর্তুগালের পর মরন কামড় দিতে প্রস্তুত ফ্রান্সকে। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হতবাক করে দিয়ে ১-০ গোলের জয়ের মাধ্যমে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে দুর্দান্ত এক ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীবারের মত বিশ্বকাপ স্বপ্ন ধরে রাখতে চায় ফ্রান্স।

অন্যদিকে টানা দ্বিতীয় ফাইনাল খেলার লক্ষ্যে কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে আফ্রিকান সিংহ মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে  ইনজুরির কবলে পড়েছে লেস ব্লুস শিবির। পুরো টুর্নামেন্ট দারুণ খেলা ফ্রান্সের ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওক অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইব্রাহিম কোনাটে এবং ফোফানা। ম্যাচের আগেই অবশ্য তাদের নিয়ে শঙ্কা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।