amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আহত স্কুল ছাত্রীদের সার্বক্ষনিক খোঁজখবর নিলেন পুলিশ সুপার সুদীপ

বগুড়া প্রতিনিধি:
জুলাই ২১, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গত ১৮ জুলাই ২০২৩ তারিখে পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচী হ্ঠাৎ পরিবর্তন করে একদল রাজনৈতিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, ভারি পাথরের টুকরো, ইটপাটকেল নিয়ে ইয়াকুবিয়া স্কুল সংলগ্ন ব্যারিকডে পুলিশ সদস্যদের উপর পরিকল্পিত সংঘবদ্ধ হামলা চালায়। মুহুর্মুহু ককটেল ও বোমাবাজির মাধ্যমে জনজীবনকে অচল করে দেয়ার প্রয়াস ঘটায়। এই ঘটনা প্রতিরোধ করতে যেয়ে জেলা পুলিশ বগুড়া’র ১১ জন গর্বিত সদস্য আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের তীব্র শব্দ ও সংঘর্ষ পরবর্তী ইয়াকুবিয়া স্কুলের কোমলমতি ছাত্রীরা আতংকিত ও অসুস্থ হয়ে পড়ে। ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট গার্ল মোহনা ও সহপাঠিনী নাবিয়া অসুস্থতাজনিত কারণে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছে। এজন্যগতকাল সন্ধ্যায় রাজশাহী কনফারেন্স থেকে এসেই সরাসরি তাদের দেখতে গেলেন এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম বার। এসময় বগুড়া পুলিশ সুপার বলেন নাবিয়া বেশ ভালোই আছে তবে মোহনার মাঝে অস্বস্তি বিরাজ করছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ জানালাম।

তবে আনন্দের বিষয় হচ্ছে, বড়ো হয়ে মোহনা পুলিশ সুপার এবং নাবিয়া চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করার মাঝে তাদের লক্ষ্য স্থির করেছে। মহান সৃষ্টিকর্তা তাদের মহৎ উদ্দেশ্য নিশ্চয়ই পূরণ করে দিবেন।
“আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। সুদীপ কুমার চক্রবর্তী পুলিশ সুপার বগুড়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।