amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জুলাই ৭, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরের খেজুরতলা হাসপাতাল রোডস্থ মোড়ে ৭ জুলাই সকাল ১০ টায় উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতিতে ইসলামী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান, এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা,ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার বগুড়া শাখার পরিচালক সেলিম রেজা,শেরপুর উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার মালিক কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান নিলু ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তারা শেরপুর ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগষ্টিক সেন্টার রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার হয়রানী ছাড়া গুরুত্ত দিয়ে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রেহেনা খাতুন, শেরপুর ইসলামী হাসাপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর নির্বাহী পরিচালকের মধ্যে পরিচালক সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, মোস্তফা মুকুল, এমডি শাহীন আলম, ডিএমডি সাব্বির শাহ রিয়াদ শুভ, ডিরেক্টর এন্ড মেডিসিন আব্দুল হালিম, ডিরেক্টর এন্ড ম্যানেজার আবুযর, ডিরেক্টর এন্ড ওটি মনিরুজ্জামান, মার্কেটিং শামিম আহমেম্দ, ডিরেক্টর আনোয়ার হোসেন, নাইমুর রহমান, আলহাজ্ব আব্দুল লতিফ, আব্দুল মান্নান, আব্দুল্লাহ বাকী, রবিউল ইসলাম, আব্দুর রউফ, শাকিল আহমেম্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা পুর্ববর্তী সময়ে ফিতা কেটে ইসলামী হাসাপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। সবশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।