amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
ডিসেম্বর ১২, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। সোমবার (১২ ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন-২০১৭ ধারা ১০(১) অনুযায়ী আচার্য মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়।

২০১৮ সালের ১৪ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ । গত ১৮ই নভেম্বর উপাচার্যের মেয়াদ শেষ হয়।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের র‌্যাংকিং তালিকায় জবি গবেষকদের মধ্যে প্রথম ও দেশের মধ্যে নবম স্থানে রয়েছেন অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

তিনি পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এইচএসবিসি উদ্যোক্তা পুরস্কার ২০০৯-১০-এর বাংলাদেশ পর্বে রৌপ্যপদক অর্জন করেন। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৌলিক গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে রাজ্জাক-শামসুন গবেষণা বৃত্তি/পুরস্কার অর্জন, করেন। ২০১২ সালে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃক এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটির ওপর বেস্ট ইনোভেশনের জন্য টোমবার্গ পুরস্কার অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।