amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবি’র দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন জবি অধ্যাপক ড. কামরুল আলম খান

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ১২, ২০২২ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিচালক, Institutional Quality Assurance Cell (IQAC), ড.মোঃ কামরুল আলম খান।  ১২ ডিসেম্বর উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন  ২০১৭ এর ধারা  ১০(১) অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোঃ কামরুল আলম খান কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর-এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।
ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ ৪ বছর। তবে সে ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদেপূর্ণ সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুলাই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরের রেজিস্ট্রার পদে ও নিয়োগ পেয়েছেন জবি সাবেক ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।