amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ১৩, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হিসেবে নিযুক্ত হয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের আমির ডা. শফিকুর রহমান কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।