amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি- জামাত কতৃক সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ভালুকা আ.লীগের বিক্ষোভ মিছিল

আবিদ হাসান, ভালুকা(ময়মনসিংহ):
ডিসেম্বর ১০, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে বিএনপি –জামাত কতৃক সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ভালুকা উপজেলা আওয়ামী লীগ কতৃক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পৌরসভার বাসট্যান্ড এলাকা থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিন করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার সজিব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।