amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে বাংলাদেশ পুলিশের টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

১৬ ডিসেম্বর  (শুক্রবার) বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব কর্তৃক আয়োজিত পুলিশ অফিসার্স টেনিস গ্রাউন্ডে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কর্মরত এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে ১৬টি দল অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্টে নক-আউট সিস্টেমে চূড়ান্ত প্রতিযোগিতায় ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), সিআইডি ও অ্যাডিশনাল ডিআইজি জনাব এ.টি.এম. মোজাহিদুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটদ্বয় ৮-৭ ব্যবধানে জনাব মোঃ আশিক হাসান, এডিসি, ডিএমপি ও পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাহাঙ্গীর আলম (অবঃ)দ্বয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি, সিআইডিসহ অন্যান্য কর্মরত ও অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।