একটি কুচক্রী মহল বিশেষ সুবিধা নিতে না পেরে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবিরকে ভেটিং বিতর্কে জরিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে গত কিছুদিন ধরে ওসিকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচার চালানো হচ্ছে যার কোনো সত্যতা পাওয়া যায়নি। জানা যায়, একটি সুবিধাবাদী মহলের ইন্ধনে কয়েকটি ভুইফোর ফেসবুক পেইজে ওসি হুমায়ূন কবিরকে বিতর্কিত করতে নানা প্রচেষ্টায ভালুকা মডেল থানা থেকে বদলি করতে উঠে পড়ে লেগেছে।
বিষয়টি নিয়ে ভালুকার স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতা-কর্মীগন এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নেটিজেনরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রকৃতপক্ষে সরেজমিনে ঘুরে জানা যায়, ওসি হুমায়ূন কবির কখনও রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন একাধিক শিক্ষক ও প্রক্তন ছাত্ররা।
প্রকাশিত সংবাদে যদিও দুজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়েছে যে ওনাদের কাছ থেকে ওসি হুমায়ূন কবির সম্পর্কে এই তথ্যগুলো পেয়েছেন প্রতিবেদক কিন্তু উল্লেখিত সংবাদে ঐসব সংগঠনের কমিটির কোনো কাগজপত্র বা ছাত্রলীগের কোন সংগঠনে কত নম্বর সিরিয়াল এর পদবীধারী নেতা ছিলেন ওসি হুমায়ূন এই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা নেই।
এটা নিয়েও ও চলছে নানা সমালোচনা। এদিকে সারা ভালুকার সচেতন মহলের মধ্যে এইসব ভুয়া সংবাদদাতার ভেটিং নিয়েই আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। উল্লেখ্য, ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে ওসির ছবি, ভিডিও বা সংগঠনের কমিটির কাগজপত্র ছাড়াই শুধুমাত্র দুচারজন লোকের কথায় যে বা যারাই ওসিকে ভেটিং বিতর্কে জড়িয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের ভেটিং নিয়ে আলোচিত কিছু তথ্য বেরিয়ে এসেছে বলে জানান একাধিক মাধ্যম।
এদিকে সংবাদে উল্লেখিত পুলিশ পরিদর্শক মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন ওসি হুমায়ূন কবিরের বিষয়ে তিনি কখনো কারোকাছে এ ধরনের কোনো কথা বলেননি। অযথাই সংবাদে তার নামে ভুয়া বিবৃতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির প্রকাশিত সংবাদের চ্যালেঞ্জ করে বলেন, ছাত্রলীগ বা আ’লীগের কোন সংগঠনের সাথে আমি বা আমার পরিবারের কেও জরিত ছিল না। আমার কাছ থেকে ব্যক্তিগত সুবিধা আদায় করতে না পেরে একটা মহল আমার বিরুদ্ধে এসব অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং আমাকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিতর্কিত করার চেষ্টা করছে। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

