amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ইয়াবা ও নগদ সহ আটক ২

স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ):::
মে ১৩, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা (৩৫) ও বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল (২৯)। নূর কামাল উপজেলার উথুরা এলাকার জাকির হোসেন জাহিদ এর বাড়িতে ভাড়া থাকতো।

শুক্রবার (১২-০৫-২০২৩) তারিখ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় সহকারী পরিচালক মো: কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান করে উথুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।