ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে দুতলার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু ঘটে।
এই সময়ে উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় মোবাইলে গেল খেলতর না দেয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ নামে এক স্কুল ছাত্র নিজ ঘরে ফাঁসিতে ঝুলে মারা যায়।
অপর দিকে সকালে জামিরদিয়া দক্ষিন পাড়া এলাকা থেকে ঘরে তালা ভেঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার ও শিশু কন্যা আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

