amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বিআরডিবি’র নবনির্বাচিত চেয়ারম্যান সৌমিক হাসান সোহাগ

Abid Hasan
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় ইউসিসিএ লি. এর ব্যবস্থাপনা নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সমবায় সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি ভালুকার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ,মজিবর রহমান মজু, রুহুল আমিন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,ট্রাফিক ইন্সপেক্টর পলাশ শাহা এবং ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি.এম মেহেদী মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউসিসিএকে আরও শক্তিশালী ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।