amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে নিটার প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

নিটার প্রতিনিধি:
ডিসেম্বর ৫, ২০২২ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাস মাদক মুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের কঠোর নির্দেশনা ও হুঁশিয়ারি দিয়েছে নিটার প্রশাসন।

রবিবার (৪ ডিসেম্বর) নিটারের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দেয় নিটার প্রশাসন। যেখানে নিটার ক্যাম্পাসে মাদকের ব্যবহার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে শঙ্কা জানানো হয়। তাই উক্ত অফিস আদেশের মাধ্যমে নিটারের সকল শিক্ষার্থীদের মাদকের ব্যাবহার রোধ করার জন্য হুশিয়ার করা হয়। এই অফিস আদেশের মাধ্যমে বলা হয়
“যদি কাউকে মাদক সহ হাতে-নাতে কিংবা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারো বিরুদ্ধে মাদক সেবন কিংবা বাহনের প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। এবং তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপার্দ করা হবে বলে হুঁশিয়ার করা হয়। এটাও জানানো হয় নিটার প্রক্টরিয়াল টিম এ বিষয়ে নিয়মিত নজরদারি করছেন।

পরিশেষে নিটার ক্যাম্পাসে মাদক মুক্ত নির্মল পরিবেশ তৈরীর লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।