রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোসা. নাজ জুলিয়া পারভিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য প্রফেসর এম গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর মো. হুমায়ুন কবীর। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোসা. নাজ জুলিয়া পারভিন মঙ্গলবার বিকেল ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি ২০০৬ সালের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে উচ্চমান সহকারী পদে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
তার জানাযার নামাজ বুধবার কাল ৮ ঘটিকায় সাকোপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

