ঢাকা মহানগর দক্ষিণের রামপুরা থানা ছাত্রলীগের আগের সভাপতি ও সেক্রেটারিকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো: রিয়াজুল ইসলাম নয়ন ও সেক্রেটারি এস এম মাহিন।
পহেলা ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদি হাসান ও সেক্রেটারি মো: জোবায়ের আহমেদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এই কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,আগের কমিটি অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় কমিটি বিলুপ্ত করা হলো। তারপর নতুন এই কমিটি একই প্রেস রিলিজে ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

