amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে মাদকসেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করায় আবদুস সাত্তার (৫৬) নামের এক বৃদ্ধকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের টিসি সড়ক এলাকায় সাত্তার জনউপদ্রব সৃষ্টি করেছিল। জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে আটক করে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়। সাত্তার পৌরসভার দেনায়েতপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঘটনার সময় আবদুর সাত্তার মাদক সেবন করে জনসাধারণ শান্তি বিনষ্ট করেছে। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন। খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিরু জ্জামানের সহযোগিতায় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত্তার প্রায় রাতে গাঁজা ও স্থানীয়ভাবে তৈরী বাংলা মদ সেবন করে রাস্তা-ঘাটে মাতলামি করে। তাকে বুঝিয়েও স্বাভাবিক করা যায় না হয়ে মারমুখি হয়ে উঠেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী আবদুর সাত্তারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।