শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ এ শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, খলিলুর রহমান জীম, ফারহানা নওশিন তিতলী, শাহরিয়ার কবির রিমন, সোহান সিদ্দিকী, জাহিদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমনসহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

