amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিশু আয়াতের ‌‘খণ্ডবিখণ্ড’ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:
নভেম্বর ২৫, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামের তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানিয়েছে- মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে সে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ওই শিশুর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

এর আগে ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় সে। একইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।