amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

“সরওয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত”

ডেস্ক নিউজ:
জানুয়ারি ৬, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট দানবীর ও শিল্পপতি আলহাজ্ব সরওয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুনুর রশীদ। এতে সর্বসম্মতিক্রমে প্রবীণ রাজনীতিবিদ মির্জা মোহাম্মদ আকবরকে আহবায়ক ও নারায়ণহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদারকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভার বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, সরওয়ার আলমগীর ফটিকছড়ির মাটি ও মানুষের নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা-হামলার শিকার হলেও কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। ৫ আগস্ট পটপরিবর্তনের পর ফটিকছড়িবাসীকে বুকে আগলে ধরে রেখে প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করেছেন তিনি। তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অনুরোধ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।