amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক বাবলু দাশের বাবার পরলোক গমন

ওসমান গনি
এপ্রিল ৯, ২০২৪ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

দৈনিক ভোরের কাগজের হাটহাজারী প্রতিনিধি সাংবাদিক বাবলু দাশের বাবা বাদল কুমার দাশ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

রবিবার (৭ এপ্রিল ) ভোরে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। সে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যম নাথ পাড়াস্থ স্বর্গীয় মনোরন্জন দাশের প্রথম পুত্র।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বাদল কুমার দাশের মৃত্যুতে হাটহাজারী থেকে নির্বাচিত জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস-চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা,হাটহাজারী প্রেস ক্লাব,সাংবাদিক সমিতি,সাংবাদিক ঐক্য পরিষদ,হাটহাজারী পুজা উদযাপন পরিষদ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় ইউপি চেয়ারম্যান,হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদ,বাংলাদেশ সনাতনী সমন্বয় পরিষদ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।