amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১৬, ২০২২ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরআরএফ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৫ নভেম্বর)  সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আরআরএফ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়।

সিলেট রেঞ্জাধীন সকল ইউনিটের অংশ গ্রহণে উক্ত ভলিবল টুর্নামেন্টটি শুরু হয়ে হবিগঞ্জ জেলা পুলিশ ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), সিলেট এর অংশ মধ্যে টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ী আরআরএফ, সিলেট এবং রানার্সআপ হবিগঞ্জ জেলা পুলিশ।

সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জের ডিআইজি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাপনী খেলার শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ও হবিগঞ্জ জেলা পুলিশ টিমকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সিলেট রেঞ্জ, সিলেট।
মোঃ হুমায়ূন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট, সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।