amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন প্রজিত কুমার দাস

মীর দুলাল (হবিগঞ্জ), জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ৮, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ বাহুবল থানার সাফল্যের স্বীকৃতিঅভিন্ন মানদন্ডের আলোকে নভেম্বর/২২ মাসের হবিগঞ্জ জেলার সকল থানার তুলনামূলক পারফরমেন্স এর ভিত্তিতে বাহুবল থানা প্রথম তিন ক্যটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছেন বাহুবল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান – ও শ্রেষ্ঠ ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।

ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার এর জন্য টিম বাহুবল থানাকে পুরস্কৃত করা হয়।
বাহুবল থানা ইতিহাসে একসাথে তিনটি পুরস্কার এটাই প্রথম।
অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান ও ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস সকল পুলিশ অফিসার ও ফোর্সদের অভিনন্দন জানিয়েছেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় বাহুবল থানায় এই সাফল্য।

পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও সার্কেল সহ বাহুবলবাসীর প্রতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর যোগ্য দিক নির্দেশনা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতার ফলে এই সফলতা অর্জন করায় বাহুবল থানার পক্ষ থেকে কৃতজ্ঞা প্রকাশ করেন অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম ও ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।

বুধবার (০৭-ডিসেম্বর) সকাল ০৭:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন!
এবং প্যারেড পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে তিনি সকাল ০৯:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন।

১২ :৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।

এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ
অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় উপস্থিত ছিলেন মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ,পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) ও অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।