হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে।
মূল্য তালিকা টাঙ্গিয়ে না রাখায় ,মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান কে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় বানিয়াচং স্থানীয় বাজার মনিটরিং করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।
এ সময় গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান মনিটরিং করতে বের হন।
বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান কে সতর্ক করার পাশাপাশি অনিয়মের কারণে জরিমানা করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, বাজার মনিটরিং অব্যাহত থাকবে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, কোন ধরনের অনিয়ম করে কেউ পার পাবেন না। ভোক্তাদের সাথে কোন প্রকার অনিয়ম করা যাবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

