amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

২৭ নভেম্বর মুখোমুখি স্পেন জার্মানি, হারলেই বাদ জার্মানি

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ২৬, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাপানের কাছে প্রথম ম্যাচে পরাজিত হয়ে পুরো জার্মানি শিবিরের চেহারাই পাল্টে গেছে। বিশ্বকাপে টিকে থাকতে হলে রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়  শুরু হওয়া ম্যাচে স্পেনের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই।

১৯৮৮ সালের পর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এখনো পর্যন্ত স্পেনকে পরাস্ত করতে পারেনি জার্মানি। কিন্তু সব পরিসংখ্যানের উর্ধ্বে উঠে জার্মানির এখন একটাই স্বপ্ন, জয় নিয়ে মাঠ ছাড়া।

এশিয়ান পরাশক্তি জাপানের কাছে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় বরণ করতে বাধ্য হয় জার্মানি। মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের ইস্যু নিয়ে বেশি সরব ছিল জার্মানরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।