amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

৫৬ পার করে ৫৭ তে পা দিচ্ছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৭, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) ৫৬ বছর পেরিয়ে ৫৭ বছরে পা দিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ এ বিদ্যাপীঠের ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে নানা আয়োজন হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানসূচি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

এদিন সকাল ৯.৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে থেকে আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় কেক কাটা হবে। ১০.৩০ মিনিটে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্তী ড. হাসান মাহমুদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরিণ আক্তার। এরপর বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যান্ডদল পারফর্ম করবে।

সংবাদ সম্মেলনে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

৫৬ বছর শেষে বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে উপাচার্য প্রফেসর ড. শিরিণ আক্তার বলেন, চবির সাবেক বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় আধুনিক উন্নত জ্ঞান সৃজনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে বিশ্বে পরিচিত করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।