amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

৯১ সদস্যবিশিষ্ট জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি:
ডিসেম্বর ১২, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার সকল শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি এবং সহযোগীতার লক্ষ্যে “শিক্ষা, মৈত্রী,সৌহার্দ্য” শ্লোগানকে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) সভাপতি মো: এনামুল খান ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি হিসেবে রয়েছেন ২০জন, যুগ্ম-সম্পাদক হিসেবে ৯জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ৯ জন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শিক্ষার্থীরা হলেন- সাখাওয়াত হোসেন সৈকত, কে. এম. সুজন, মোঃ তানভীর আহমেদ, মোঃ আতাউর রহমান খান, জাহিদুর রহমান, সমীর চন্দ্র গাইন, মেহেদী ইমন, মোঃ আনোয়ার হোসাইন, শেখ এম. এস. মাসুম,অনিক হালদার, মোহাম্মদ জুয়েল, জাহিদুল ইসলাম, রাসেল সিদ্দিক, সুলতানা জুখি, সোহেল ইসলাম মামুন, আকাশ সরদার, আখি, রায়হান জব্বার রবিন, জাহিদুল ইসলাম রুবেল ও আসাদুল ইসলাম।

যুগ্ম-সম্পাদক হওয়া ৯জন হলেন- মোহনা মুন্নি, তোফাজ্জল হোসেন, আবু হানিফ, শাহরিয়ার শাকিল, মোঃ শাহিন মিয়া, আব্দুল হামিদ, মাহাবুবা সুলতানা, মোফাচ্ছির হোসাইন ও আব্দুল্লাহ সাকিব।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদকগণ হলেন- গাজী শিকদার, মোকাররমা তুসি, রাবেয়া নাজনীন মুনমুন, মনির হোসেন, রাজিব ইসলাম, আবজাল গাজী, উম্মে হাবিবা দোয়েল, মার্জিয়া মিতু এবং রিয়াজুল ইসলাম রায়হান।

দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়া শিক্ষার্থীরা হলেন যথাক্রমে সিফাত রাব্বানী ও কাউছার আহমেদ।

সভাপতি এনামুল খান বলেন, সকলে মিলে একটা বন্ধনে আবদ্ধ থাকাই আমাদের মূল উদ্দেশ্য। যারা পদ পেয়েছে সকলের জন্য শুভকামনা।

সাধারণ সম্পাদক রনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলার সকল ভাই বোনদের নিয়ে একটা পরিবারের মত মিলেমিশে আমরা আমাদের জেলার নাম যেন উজ্জ্বল করতে পারি সে জন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে ১৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী ১(এক) বছরের জন্য ৫ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।