শোহাদায়ে কারবালা স্মরণ, আল্লামা খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ),আওলাদে রাসূল (দঃ) সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ), আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) ও মরহুম সকল পীর ভাই-বোনদের ঈসালে সাওয়াব উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল গত ২৫ জুলাই শুক্রবার উত্তর মাদার্শা চৌধুরীবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন শাখার সভাপতি আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ আল কাদেরীর সভাপতিত্বে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পূর্ব) শাখার নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাদার্ণ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান আল্লামা সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী। এতে বিশেষ অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন খোকন, আরিফুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা নঈমুল হক নঈমী। এতে বিশেষ বক্তা ছিলেন আকবর শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ জুবাইর আবেদীন কাদেরী, আধুর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফোরকান কাদেরী।
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পূর্ব শাখার সহ-সভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার এসএম এনামুল হক, অর্থ সম্পাদক আরশাদ চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, ১০ নং উত্তর মাদার্শার সহ-সভাপতি মাওলানা শাহাজাহান আলী, মাওলানা আবদুল্লাহ শাহ, অর্থ সম্পাদক আবুল হোসেন কোম্পানি, দফতর সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, চৌধুরীবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ আবু তাহের, মাদার্শা গাউসিয়া আহমদীয়া হেফজখনার শিক্ষক হাফেজ আমির হোসেন , রহমত আলী মুন্সী জামে মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান, আলমগীর সওদাগর, বশির উদ্দিন, মাওলানা নোমান, এসএম সাহেদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

