amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছিপাতলীর চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করলেন লাভু

আহমেদ আরমান
নভেম্বর ২০, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৬ নং ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯ নভেম্বর ২৫ ইং বুধবার খতমে কোরআন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খতমে কোরআন শেষে ইউনিয়নের সার্বিক অগ্রগতি, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান লাভু।

তিনি বলেন, “দায়িত্ব একটি বিশ্বাস। জনগণের এই বিশ্বাস অটুট রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সামনে রেখে ছিপাতলী ইউনিয়নকে আরও এগিয়ে নিতে কাজ করব।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, পূর্বের মতোই নুরুল আহসান লাভুর নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক সেবাগুলো আরও জোরদার হবে।অনুষ্ঠানের শেষে ইউনিয়ন ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।