amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জুমআর নামাজ শেষে জীবিত বাড়ি ফেরা হলনা মুসল্লির।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
মে ২৭, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নামাজরত অবস্থায় মো. ওয়াহেদ মিয়া (৭০) নামে বরগুনার তালতলীতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) উপজেলার মার্কাজ জামে মসজিদে জুমার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি। ওয়াহেদ মিয়া উপজেলা সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

মসজিদের মুসল্লিরা জানান, ওই মসজিদের নিয়মিত মুসল্লি মো. ওয়াহেদ মিয়া আজ জুমার নামাজ পড়তে মসজিদে আসেন। অজু করে মসজিদের মধ্যে প্রবেশ করেন তিনি। এরপর নামাজ শুরু করলেও তা আর শেষ করতে পারেননি। হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করে জায়নামাজে লুটিয়ে পড়েন। এসময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমত জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান। পরে তার আত্মীয়-স্বজনরা এসে গ্রামের বাড়ি উপজেলার সুন্দারিয়া গ্রামে নিয়ে যায়।

মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, জুমার নামাজে তিনি অসুস্থ বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা তাকে ধরে জায়নাজের শোয়ানো হয়। এরপর সেখানেই তিনি মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।