amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দলে নেই নেইমার তবুও জিতার আশা ছাড়েনি জবির ব্রাজিল ভক্তরা

আবু হানিফ, নিউজ ইডিটর:
নভেম্বর ২৮, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নেইমার আর ইঞ্জুরি যেন একে অপরের পরিপূরক। অনেক স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে অংশ নিলো ব্রাজিল তাদের স্বপ্নে শুরুতে ধাক্কা নেইমারের ইঞ্জুরি।
নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ইঞ্জুরিতে নেইমার এরপর এই তালিকায় যুক্ত হয়, দানিলো।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে খেলা উপভোগের সুযোগ পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলের খেলা উপলক্ষে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। দেখা যাচ্ছে সব যায়গা প্রজেক্টের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাচ্ছে সাধারণ দর্শকরাও। এই প্রতিবেদন লিখা পর্যন্ত হাফ টাইম অতিবাহিত হলেও কেউ ই গোলের দেখা পায়নি। খিলবাড়ির টেক এলাকায় খেলা উপভোগ করা জবি শিক্ষার্থী রাসেল বলেন, নেইমার থাকলে চিন্তা কম হইতো তবুও আমরা আশাবাদী জয় নিয়ে মাঠ ছাড়বো।আমরা কমপক্ষে ৩ গোল দিব আমাদের সেই বিশ্বাস আছে।
ব্রাজিলের জয়ের ব্যাপারে রিসাত রহমান স্বচ্ছ বলেন, ব্রাজিল একটি ক্লাসিক টিম। নেইমারসহ আরো বেশ কয়েকজন না থাকার পরও আজ ব্রাজিল ২-০ গোলে জিতে দেখিয়ে দিবে তারা প্রত্যেকেই পারদর্শী। কেউ কারো থেকে কম নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।